পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা –
- Update Time : ০৮:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ৫৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী এক বছরের জন্য রাজবাড়ী-২ সংসদীয় আসনের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
শুক্রবার দুপুরে ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ স্বাক্ষরিত প্যাডে ওই তিন উপজেলা ছাত্রলীগের সভাপতি/সাধারন সম্পাদক সহ ৬ টি পদের নাম ঘোষনা করা হয়।
এতে পাংশা উপজেলায় কামাল হাসান মামুনকে সভাপতি, রেজাউল করিম সরদারকে সাধারন সম্পাদক, জহুরুল হক সবুজকে সহ-সভাপতি, মাসুদ রানাকে যুগ্ম সাধারন, নাজমুল হাসান ও সাহেদ আলীকে সাংগঠনিক করা হয়েছে।
এদিকে বালিয়াকান্দিতে তৌফিক খান সাদিদকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারন সম্পাদক, সাইফুল ইসলামকে তুরানকে সহ-সভাপতি, শেখ হাদিসউজ্জামান রুদ্রকে যুগ্ম সাধারন, আল আদিয়াত জিসান ও সাহেদ সিদ্দিককে সাংগঠনিক করা হয়েছে।
অন্যদিকে কালুখালীতে শেখ মোঃ রিপনকে সভাপতি, মোঃ সাগর মন্ডলকে সাধারন সম্পাদক, শিহাব উদ্দিনকে সহ-সভাপতি, নাজির হোসেনকে যুগ্ম সাধারন, হেদায়েতুল ইসলাম সোহাগ ও পারভেজ শেখকে সাংগঠনিক করা হয়েছে।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব জানান, ইতিপূর্বে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের কমিটি দেয়া হয়েছে এবং আজ পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা ছাত্রলীগের আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দিয়েছেন। আনুষ্ঠানিকতার মাধ্যমে কমিটি ঘোষনা করার ইচ্ছা থাকলেও করোনার কারণে অনানুষ্ঠানিকতার মাধ্যমে ঘোষনা করেছেন। কেন্দ্রের নির্দেশনা পেলে সম্মেলনের মাধ্যমে দ্রুত জেলা কমিটি করবেন বলেও জানান তিনি।
এ সময় তিনি নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে সকল ভেদাভেদ ভুলে এক হয়ে ছাত্রলীগকে আরও শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তুলতে ছাত্রলীগ নেতাকর্মীদের আহ্বান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































