পাংশা পৌরসভা নির্বাচন : বিদ্রোহী মেয়র প্রার্থী ফরহাদকে যুবলীগ থেকে বহিস্কার –
- Update Time : ১১:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজবাড়ীর পাংশা উপজেলার আহ্বায়ক মোঃ ফজলুল হক ফরহাদকে ‘ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজবাড়ী জেলা শাখার আহবায়ক মোঃ জহুরুল ইসলাম ও যুগ্ন আহবায়ক আবুল হোসেন সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি এঁতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি মো ফজলুল হক ফরহাদ, আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পাংশা উপজেলা শাখা, আসন্ন পাংশা পৌরসভার মেয়র নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী হওয়ায় সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘিত ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা গঠনতন্ত্র পরিপন্থি।
এমতাবস্থায় গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক বাংলাদেশ যুবলীগ -এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ -এর নির্দেশে রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে আপনাকে (মোঃ ফজলুল হক ফরহাদ, আহ্বায়ক, পাংশা উপজেলা শাখা, রাজবাড়ী) সংগঠন থেকে বহিস্কার করা হলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































