পাংশা পৌরসভার পরাজিত কাউন্সিলর প্রার্থী ও তার স্বজনদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন –
- Update Time : ০৪:১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ৪৯ Time View
লিটন চক্রবর্তী, রাজবাড়ী বার্তা ডট কম :
দফায় দফায় হামলায় চরম আতঙ্কে রয়েছেন রাজবাড়ীর পাংশা পৌরসভার ৬ নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী কোরবান চৌধুরী ও তার স্বজনরা। পুলিশ ও প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন কোরবান চৌধুরী।
তার অভিযোগ ৬ নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর বাদশা মন্ডল ও তার লোকেরা এ হামলা চালিয়েছে। হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন অন্ততঃ ১০ জন। যারা গুরুতরভাবে জখম হয়ে এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। দাবির সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ পাংশা পৌরসভা শাখা।
লিখিত বক্তব্যে কোরবান চৌধুরী বলেন, গত ১০ মে তার ভাই ও কর্মী সমর্থকদের উপর হামলা করে। এতে আওয়ামী লীগ নেতা তমছের মন্ডল, আরিফ চৌধুরী, শরিফ চৌধুরী, নাইম মন্ডল গুরুতর আহত হয়। কয়েক দফা হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত আরিফ চৌধুরীর অবস্থা এখনও আশঙ্কাজনক। তার শরীরের বিভিন্ন স্থানে ১৯টি কোপ দেওয়া হয়েছে। মাথায় সেলাই দিতে হয়েছে ৭০টি। শরীরে সেলাই দিতে হয়েছে একশটি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































