পাংশা জ্বীনের ভয় দেখিয়ে দু’ছাত্রীকে ধর্ষণের ঘটনার নায়ক ভন্ড সাধু গ্রেপ্তার –
- Update Time : ১১:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশাতে জ্বীনের সাহায্যে পুরো পরিবারকে বড় লোক বানানোর প্রলোভন দেখিয়ে সবুর প্রামাণিক (৫৫) নামক একজন ভন্ড সাধুর বিরুদ্ধে নবম ও দশম শ্রেণীতে পড়–য়া দুই জন ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। সবুর রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের প্রাণপুর গ্রামের মৃত ভোলা প্রামাণিকের ছেলে। ওই ঘটনায় নায়ক ভন্ড সাধু সবুর প্রামাণিককে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাংশা থানার ওসির নেতৃত্বে ওই সাধুর বাড়ীর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন ট্যাইবুনাল আদালতে নবম শ্রেণীর ছাত্রীর বাবা এবং দশম শ্রেণীর ছাত্রীর বোন বাদী হয়ে নারী শিশু ও নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় পৃথক ভাবে দুইটি মামলা দায়ের করা হয়েছে। আদালত রাজবাড়ীর পাংশা মডেল থানার ওসিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন।
একটি মামলায় ঘটনার স্বীকার নবম শ্রেণীতে পুড়–য়ার তরুণী জানায়, কথিত সাধু সবুর আমাকেসহ আমাদের পরিবারের সদস্যদের জ্বীন ও পরীর ভয় দেখায়। এর অংশ হিসেবে গত মে মাসের শেষ দিকে একদিন রাতে সবুর তার বাবাকে বলেন, এক গ্লাস পানি নিয়ে আমাকে বাড়ীর পাশে থাকা একটি তাল গাছের নিচে যেতে। আমি সেখানে গেলে নানা ধরনের কথা বলে এবং সে জোর করে আমার হাত বেঁধে ফেলে এবং ধর্ষণ করে আমি চিৎকার দিতে গেলে সে আমাকে ভয় দেখায়। জ্বীন না কি আমার বাবাকে মেরে ফেলবে এবং এ কথা কাউকে বললে আমার পরিবার ধংস হয়ে যাবে। তাকে টানা ৪১ দিন জ্বীনের খায়েশ মেটাতে হবে। আর এ খায়েশ মেটালেই আমাদের ভাগ্যর পরিবর্তন হয়ে যাবে। এ সব কথা বলে তাকে দু’বার ধর্ষণ করে।
অপরদিকে দশম শ্রেণীর ছাত্রী জানায়, আমি বেশ কিছু দিন ধরে আমার বোনের বাড়ীতে অবস্থান করছি। ওই বাড়ীতে লম্পট সবুর আসে। সে তার বোন ও দুলাভাইকে বড় লোক করে দেবার প্রলোভন দেখায়। একই সাথে তাকে (ওই ছাত্রীকে) সবুর তার নিজ বাড়ীতে কথিত জ্বীনের আসন বসানোর কথা বলে। আর এই আসন না বসালে বড় রকমের ক্ষতি হবে বলে ভয় দেখায়। গত মে মাসের শেষ দিকে একদিন রাতে সবুরের বাড়ীর কথিত জ্বীনের আসনে সে যায়। সবুর প্রথমে আমাকে দু’রাকাত নফল নামাজ আদায় করতে বলে। আমি নামাজ শেষ করতেই সে ঘরের আলো নিভিয়ে দেয়। এরপর ভন্ড সাধু সবুর একটি কালো রংয়ের জুব্বা পড়ে আমার সামনে আসে এবং আমার গায়ে হাত দেয় এ সময় আমি তাকে নিষেধ করি। সে তখন আমাকে বলে, আমি এখন জ্বীন সবুরের রুপে তোমার কাছে আসছি, আমার খায়েশ মিটিয়ে দাও, তোমার মনের সকল আসা পূরন হবে। সে তাতে রাজি না হলে সবুর জোর করে তাকে ওই যায় নামাজের পাটির উপর ফেলে ধর্ষণ করে। এরপর একই ধরণের ভয় দেখিয়ে আমাকে চার বার ধর্ষণ করে। তার অত্যারের মাত্র ছড়িয়ে যাওয়া আমি মিষয়টি বোনকে জানাই।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, দীর্ঘ প্রচেষ্টার পর ঘটনায় নায়ক ভন্ড সাধু সবুর প্রামাণিককে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাংশা থানার ওসির নেতৃত্বে ওই সাধুর বাড়ীর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































