পাংশা ও বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায় –
- Update Time : ০৯:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
- / ৭১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ইট তৈরীতে বেশি জায়গা জুড়ে নাম ফলক ব্যবহারের দায়ে ২টি ইট ভাটা এবং মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রির দায়ে টি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে বিএসটিআই এর নির্দিষ্ট পরিমাপের বেশি যায়গা জুড়ে নাম ফলক ব্যবহার করার দায়ে রাজবাড়ীর কালুখালী উপজেলার এম এফ বি ব্রিকস কে ২০ হাজার টাকা ও এ এম এল ব্রিকস কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মৃগী বাজারে পূর্ণিমা ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় সহায়তা করে রাজবাড়ী জেলা পুলিশ ।
অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
পাংশায় ভ্রাম্যমান আদালতে চার
ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মাসুদ রেজা শিশির ঃ রাজবাড়ীর পাংশা পৌর শহরের ষ্টেশন বাজার এলাকায় গতকাল মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ওই আদালত পরিচালনা করেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেঢ মোহাম্মদ রফিকুল ইসলাম।
এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় তিনি পাংশার দত্তমার্কেটে থাকা দত্ত ফার্মেসিতে মেয়াদ উর্ত্তিণ ঔষুধ রাখার দায়ে ১০ হাজার টাকা ও নব জীবন ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এর পর পাংশা চাউল বাজারে পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুই জন চাউল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। সে সময় পাংশা উপজেলা খাদ্য খাদ্য নিয়ন্ত্রক, স্যানেটরী ইন্সিপেক্টর মোঃ তৈয়বুর রহমান, পাংশা মডেল থানার এসআই অলোক কুমারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































