পাংশা উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এ্যাসোসিয়েশন গঠন, সভাপতি আরাফাত, সম্পাদক মশিউর –
- Update Time : ০৬:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এ্যাসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হয়েছে। মূলত পাংশা উপজেলার সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা সামনে রেখে এ্যাসোসিয়েশনটির যাত্রা শুরু হয়েছে।
জানাগেছে, গত ১৫ই আগষ্ট বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান গুলোর সাবেক ও বর্তমান সিনিয়র ছাত্র-ছাত্রী উপদেষ্টা পরিষদের সদস্য মন্ডলীর মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হন, এ,এস,এম আলী আরাফাত (শিক্ষার্থী, এমবিবিএস চতুর্থ বর্ষ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ,ঢাকা) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মশিউর রহমান ( শিক্ষার্থী,চতুর্থ বর্ষ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)। এরপর, গত ২০শে আগষ্ট এই ৫ সদস্য বিশিষ্ট কমিটি যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান,উপজেলা ভাইস-চেয়ারম্যান,পাংশা পৌর মেয়র, পাংশা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এবং পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনুমোদনক্রিত স্বাক্ষর নিয়ে ১০৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
এ্যাসোসিয়েশনটির সভাপতি এ,এস,এম আলী আরাফাত তাদের আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা সম্পর্কে অবগত করেন। কর্মপরিকল্পনা সমূহ নিম্মে উল্লেখ করা হলো–
১.পাংশা উপজেলার শিক্ষার সার্বিক মান উন্নয়নে ভূমিকা রাখা।
২. বিভিন্ন বিষয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।
৩.দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়াসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদান।
৪.উচ্চশিক্ষা গ্রহণে মেয়েদের মাঝে অনুপ্রেরণা তৈরি করা।
৫.পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা।
৬.যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসাধারণের পাশে থাকা।
৭.রক্তদান সম্পর্কে সকলকে অবহিত করা বিভিন্ন প্রয়োজনে রক্তদান কর্মসূচি চালু রাখা। ৮.মাদক সম্পর্কে তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি।
৯.বিভিন্ন সময়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে মোটিভেশনাল বক্তব্য ্ কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা রেখে,তাদের মানসিক বিকাশের সুযোগ তৈরি করা।
১০.অসহায় ্ দুস্থদের মাঝে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সহযোগিতা প্রদান করা।
১১.বিভিন্ন পরিস্থিতিতে কৃষকদের মাঝে কৃষি সংক্রান্ত সহযোগিতা প্রদান করা।
১২.বিভিন্ন পরিস্থিতিতে মেডিকেল ক্যাম্প করা।
এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, পাংশা উপজেলার সার্বিক উন্নয়নের জন্য পাংশা উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অনেক বড় ভূমিকা রাখবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































