পাংশায় ৯৮১ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১, ট্রাক জব্দ
- Update Time : ০৫:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা হতে বৃহস্পতিবার ৯৮১ বোতল ফেন্সিডিলসহ শামীম ইসলাম (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামের সামসুদ্দীন মোল্লার ছেলে। এসময় নিষিদ্ধ ফেন্সিডিল বহন করায় একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ডনমোর বাসট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় একটি ট্রাকে তল্লশী চালিয়ে ৯৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ী শামীম ইসলামকে আটক করা হয়।
র্যাব-৮ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি থেকে জানা যায় সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ ট্রাক যোগে ফেন্সিডিল সরবরাহ করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































