পাংশায় ৮ম দিনের অভিযানে ১১ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান –
- Update Time : ০৯:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
- / ৫৫ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিবার ভোর রাতে ৮ম দিনের শ্বাস রুদ্ধকর অভিযান চালিয়ে ১ লক্ষ ২৫ হাজার মিটার কারেন্ট জাল সাড়ে ৩ মন মা ইলিশ জব্দ করেছে একই সাথে ৭ জেলেকে আটক করেছে। পরে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জব্দকৃত মা ইলিম ইতিম খানায় বিতরন করা হয়েছে।
জানাগেছে রবিবার ভোর রাতে নৌকাযোগে পদ্মা নদীতে অভিযানে যান পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় পুলিশদল ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা সকালের অভিযানে ১লক্ষ মিটার কারেন্ট জাল ও ২মন মা ইলিশ জব্দ করে পরের অভিযানে ১১ জনের মধ্যে ৮ জনকে ১৫ দিনের জেল ও ৩ জনকে প্রত্যেকে ৫ হাজার টাকা করে জড়িমানা প্রদান করা হয়েছে। একই সাথে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও দেড় মন ইলিশ জব্দ করে। পদ্মা নদী থেকে শ্বাসরুদ্ধ কর অভিযানে ১ লক্ষ ২৫ হাজার মিটার কারেন্ট জাল সাড়ে ৩ মন মা ইলিশ জব্দ করেছে। উপজেলা মৎস্য কমকর্তা মোঃ আব্দুস সালাম বলেন বিরুপ আবহাওয়া থাকা সত্বেও সাহসিকতার সাথে অভিযান চালিয়ে যাচ্ছি একই সাথে মা ইলিশ রক্ষা ও ডিম ছাড়া নিশ্চিত করার লক্ষ্যে রাতে দিনে ছুটে চলেছি পদ্মা নদীতে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































