পাংশায় ৫ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পূর্ণ দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন –
- Update Time : ০৭:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
- / ৭৪ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে ৫ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পূর্ণ দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাতে এ উপলক্ষে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড’র আয়োজনে হাবাসপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমবায় ইউনিয়ন লিমিটেড’র প্রতিষ্ঠান মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ন সচিব) অমর চান বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। এছাড়া পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন করিব শাকিল, পাট মন্ত্রনালয়ের অডিট অফিসার মোঃ কাওছার আলী, খামারী ও পাংশা সরকারী কলেজের প্রভাষক মোঃ কুতুব উদ্দিন, খামারী মোঃ জয়নাল আবেদিন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিল্ক ইউনিয়নের অতিরিক্ত মহা পরিচালক ও ফরিদপুর বিভাগের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
পরে ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও পায়রা উড়িয়ে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। এ কেন্দ্রের ধারণ ক্ষমতা ৫ হাজার লিটার। প্রাথমিক ভাবে এ প্রকল্পের আওতায় ১৫০ জন সুবীধাভোগীর মধ্যে বিনা সুদে ৩ কোটি ৬০ লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তৃতায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা বলেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার উন্নয়ন হবে। কেউ ভাল কাজ করলে তাকে উৎসাহ দিতে হবে, মন্দ কাজ করলে নিরৎসাহিত করতে হবে। সঠিক খামারি নির্বাচন করে উপকার ভোগীর সংখ্যা বাড়ানো এবং নায্য মূল্যে দিয়ে খামারীদের নিকট থেকে দুধ ক্রয় করা কথাও তিনি উল্লেখ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































