পাংশায় ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ পুরস্কার বিতরনীর মধ্যে দিয়ে সমাপ্ত –
- Update Time : ০৮:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
- / ৭৫ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ঢাকা’র তত্বাবধায়নে – বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ট পোষকতায় পাংশায় ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে।
সমাপনী দিনে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,পাংশা আইডিয়াল গালর্স কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস আইসিটি বিভাগের সহকারী প্রগ্রামার মাহবুবা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাছিম আখতার। আলোচনা শেষে মেলায় স্টল দেওয়া সকল প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এছাড়াও স্টলে প্রথম ২য়দের মধ্যে এবং কুইজ প্রতিযোগীয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ২১ জানুয়ারী ”জলবায়ু পরির্বতনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহ’র উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































