পাংশায় ৩দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন –
- Update Time : ০৮:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
- / ৭১ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ বৃহস্পতিবার সকাল ১১ টায় উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
সকাল সাড়ে ১০ টায় উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয় র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ”উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,বিশেষ অতিথি হিসাবে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ,পল্লী বিদ্যুৎ রাজবাড়ী সমিতির ডিজিএম প্রমুখ। পরে অতিথিরা মেলার স্টল গুলো পরিদর্শন করেন। এ উন্নয়ন মেলায় ৩৩টি স্টল স্থান পেয়েছে। প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বলেন জননেত্রী শেখ হাসিনা পরপর ২বার ক্ষমতায় থেকে ব্যাপক উন্নয়ন করেছে একই সাথে পদ্মা সেতুর মত মেগা প্রকল্প হাতে নিয়ে দেশের ভাবমর্তি উজ্জল করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































