পাংশায় ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৭ মামলার পলাতক আসামী অনু খা গ্রেপ্তার –
- Update Time : ০৭:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ৮৩ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থেকে দুইটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলিসহ ৭টি মামলার পলাতক আসামী অনু খা (৩২) কে পুলিশ গ্রেপ্তার করেছে। অনু খা জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপির ধুলিয়াট গ্রামের মৃত আবু বক্কার খার ছেলে।
পাংশা থানার ওসি মোঃ আহসান উল্লাহ জানান, তার নেতৃত্বে গত শনিবার রাতে অনুর বাড়ীতে অভিযান পরিচালনা করে পাংশা থানা পুলিশের সদস্যরা। সে সময় অনুকে পলাতক আসাম হিসেবে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় একই ইউনিয়নের বাগদুলি কবরস্থানের বাঁশ ঝাড়ের মধ্যে অস্ত্র ও গুলি রাখা আছে। ওই তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে থানা পুলিশের সদস্যরা পুনরায় অভিযান চালায় এবং তার দেখানো মতে বস্তায় ভরা অবস্থায় ২টি ওয়ানশুটার গান ও একটি তাজা র্কাতুজ উদ্ধার করে। তার বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণসহ ৭টি মামলা রয়েছে। আজ রবিবার থানার এসআই মোঃ হুমায়ুন রেজা বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































