পাংশায় ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক উৎস অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
- / ৫৮ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক উৎসবে সামিল হয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন। সরকারের উন্নয়ন কর্মকান্ড ও মাননীয় প্রধান মন্ত্রীর ব্রান্ডিং এর বিষয়সমূহ জনগণকে অবহিতকরণ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় র্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মো ফরিদ হাসান ওদুদ,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম নেতৃত্ব দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,উপজেলা কৃষি অফিসার জেসমিন আক্তার,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিরজু,শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমির শিক্ষার্থী শিক্ষক ও বহিরাগত শিল্পীদের সমন্নয়ে গান নিত্য পরিবেশন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































