পাংশায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নায়ক ওমর সানী –
- Update Time : ০৯:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬৬ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বড়গাছী বাসষ্ট্যান্ড এলাকায় বুধবার রাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি ৪র্থ বারের মত নির্বাচিত হওয়ায় আনন্দ উদ্যাপনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মৈশালা বাসষ্ট্যান্ড এলাকার অটো শ্রমিকলীগ।
এ সাংস্কৃতিক অনুষ্ঠানে এক সময়ের সারা জাগানো চিত্র নায়ক ওমর সানী পারফমেন্স করেছেন। একই সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার নামী শিল্পবৃন্দ গান ও নৃত্য পরিবেশন করে মাতিয়ে গেছেন। অতিথি হিসাবে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, অটো শ্রমিকলীগ নেতা আসলাম হোসেন, মোঃ নায়েব আলী, হাবিবুর রহমান, রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মধ্যরাত পর্যন্তু চলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































