পাংশায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
- / ৬৩ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুুতি মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাদিয়া শাহনাজ খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন,রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও পাংশা উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু,পাংশা উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি নিখিল কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক দিপক কুমার কুন্ডু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস,যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান পৌর কাউন্সিলর লাবলু বিশ্বাস,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তরা সার্বজনীন এ উৎসবকে সুন্দর ভাবে পরিচালিত হওয়ার ব্যপারে বিশেষ গুরুত¦ আরোপ করে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































