পাংশায় র্যাবের অভিযান, ৭ আগ্নেয়াস্ত্র ও ৩ কার্তূজ উদ্ধার
- Update Time : ১০:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ৬১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পাংশা উপজেলার জীবননালা গ্রাম হতে দেশীয় তৈরি ৭টি আগ্নেয়াস্ত্র ও শর্টগানের ৩টি কার্তূজ উদ্ধার করেছে ফরিদপুর র্যাব-৮ এর সদস্যরা।
মঙ্গলবার দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারে নাই র্যাব।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম জানিয়েছেন, ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি দল টহল টিম গত সোমবার দুপুরে রাজবাড়ী পাংশার জীবননালা গ্রামের রাজ্জাক আলী মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে বসত ঘর থেকে ২টি পাইপগান, ৪টি ওয়ান শুটারগান ও ১টি রিভলবারসহ ৩ টি শর্টগানের কার্তূজ উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেন নাই। পড়ে আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রাখার দায়ে মৃত ইয়াছিন আলীর ছেলে মোঃ রাজ্জাক আলী মিয়া (৫০) ও রাজ্জাকের ছেলে মোঃ ইমরান মিয়া (২২) বিরুদ্ধে পাংশা থানায় মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































