পাংশায় র্যাবের অভিযান : ৫৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মজনু গ্রেপ্তার –
- Update Time : ০২:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ীর পাংশার তত্তিপুর বাসস্ট্যান্ডের ডন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মজনু মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
মজনু রাজবাড়ীর সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের মোঃ খালেক মন্ডলের ছেলে।
জানাগেছে, র্যাব ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ওই ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুরে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন তত্তিপুর বাসস্ট্যান্ডের ডন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। সে সময় তারা মাদক ব্যবসায়ী মোঃ মজনু মন্ডলকে আটক করে। সেই সাথে তার কাছ থেকে ৫শত ৯০ বোতল ফেন্সিডিল ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন এবং ১ টি নছিমন গাড়ী জব্দ করে।
এ ঘটনায় পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































