পাংশায় মোবাইল কোর্টের ৩৫ হাজার টাকা জরিমানা
- Update Time : ১১:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ৫৮ Time View

স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিভিন্ন আইন বাস্তবায়ন করতে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে রাজবাড়ী মোবাইল কোর্ট।
সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাঃজাহাঙ্গীর আলম বাবু
এর নেতৃত্বে বৃহস্পতি (২১ জুলাই) জেলার পাংশা ষ্টেশন বাজার ও মৈশালা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করাসহ সরকারী আইন ও বিধি বিধান মেনে চলার জন্য সকল শ্রেণীর ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করা হয়।
এইসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৫৩ ধারায় ডাঃ স্বপন হোমিও হাসপাতাল ( প্রাঃলিঃ) ও শান্তি হোমিও হল এর মালিক ডাঃ স্বপন কুমার মন্ডলকে ১০হাজার টাকা ও বিএসটিআই আইন ২০১৮এর ১৬ধারা লংঘনে ৩১ ধারায় তালহা সুইটস মালিককে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়সহ সতর্ক করেন।
সহযোগিতার ছিলেন ফরিদপুর বিএসটিআই এর ইন্সপেক্টর মোঃ মতিন , জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, পেসকার মোঃমনোয়ার, রাজবাড়ী পুলিশ লাইনের পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































