মাদক সেবনকে কেন্দ্র করে পাংশায় সংঘর্ষ: আহত ২ –
- Update Time : ০৭:২৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চারিদিকে যখন করোনা ভাইরাসের আতঙ্ক, তখনও থেমে নেই মাদক সেবীরা। প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঠিকই চালিয়ে যাচ্ছেন নেশার আয়োজন। শুধু নেশাই করছেন না বরং নিজেদের মধ্যে মারামারি পর্যন্ত করছেন, হচ্ছে সংঘর্ষও। তেমনই একটি ঘটনা ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে। মাদক সেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।এতে আহত হয় দু’জন। সেলিম ও সালাউদ্দিন নামের ওই দুজন পাংশা উপজেলা স্বাস্থ্য হাসাতালে চিকিৎসাধীন রয়েছে
শুক্রবার পাংশা হাসতালের চিকিৎসাধীন অবস্থায় সেলিম ও সালাউদ্দিন বলেন, আমাদের এলাকার কাচারীপাড়া স্কুল মাঠে মাদক সেবন করছে কিছু যুবক এমন সংবাদ পেয়ে আমরা সেখানে যাই। সেখানে যাওয়ার পর তা মুঠোফোনে তা ধারণ করি। এ ঘটনায় তখন মাদক সেবীদের সেখান থেকে তাড়িয়ে দেন। পরদিন সকালে ওই মাদক সেবীদের বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় শহিদ মন্ডলের ছেলে স্বপনসহ ৬/৭ জন আমাদের উপর হামলা করে বেধড়ক মারপিট করে। সে সময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে তাৎক্ষনিক পাংশা হাসপাতালে ভর্তি করে। পরে স্থানীয়রা জোট বন্ধ হয়ে ওই মাদক সেবীদের বাড়ীতে হামলা করেছে। আমরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম এখনও আছি। এ ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এ হামলায় উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ৪ টি বাড়ি-ঘর ভাংচুর করার ঘটনা ঘটেছে।
পাংশা থানার ওসি মোঃ আহসানুল্লাহ জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ প্রদান করেনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































