পাংশায় ভ্রাম্যমান আদালতে এসকেবি ইটভাটাকে জরিমানা আদায় –
- Update Time : ০৯:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
লাইসেন্স না থাকায় এবং কাঠ পোড়ানোর অভিযোগে পাংশা উপজেলার এস.কে. বি ইট ভাটাকে (এক লক্ষ) টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বিকেলে পাংশা উপজেলার চরপাড়া গ্রামের বেড়ি বাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করেন এনডিসি মো. তৌহিদুল ইসলাম।
এনডিসি মো. তৌহিদুল ইসলাম জানান, চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার পাংশার এস.কে.বি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় তার লাইসেন্স না থাকায় ও কাঠ পড়ানোর অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও দ্রুত ড্রাম অপসারণ ও কাঠ পোড়ানো বন্ধের নির্দেশ দেওয়া হয়।
ইতিপূর্বে কয়েকটি ইট ভাটায় অভিযান করে জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভাটার মালিক সিদ্দিকুর রহমান খান নিজের দোষ স্বীকার করে জানান যে, তিনি এখানে ড্রাম চিমনি ভাটার পরিবর্তে একটি জিগজ্যাগ ইট ভাটা নির্মাণ করবেন। সেকারনে তিনি উক্ত ভাটা স্থাপনের জন্য প্রয়োজনীয় ইট এখানে তৈরি করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































