পাংশায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু –
- Update Time : ০৭:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১২৪ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী পশ্চিমপাড়ায় কদম গাছ থেকে ফুল পাড়তে গিয়ে আরাফাত হোসেন (৯) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আরাফাত পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের ইদ্রিস আলী সেখের ছেলে। বুধবার সকালে পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানাযায়, আরাফাত বেলা সাড়ে ১১ টার দিকে তার বাড়ির কদম গাছে ফুল পাড়তে গাছ ওঠে। এসময় ওই এলাকায় বিদ্যুৎ ছিলো না। সেই সাথে রাতে ঝড়ো হাওয়ায় ইদ্রিস আলী শেখের নিজ মিটারের তার ছিড়ে ছিলো। তবে হঠাৎ বিদ্যুৎ আসায় পুরো টিনসেটের ঘরটি বিদ্যুতায়িত হয়ে পরে। এ সময় টিনের চালের উপর উঠে কদম ফুল পারতে যাওয়া আরাফাত সেখানেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।
পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে বিদ্যুৎ অফিসে ফোন দেয়। পরে কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বন্ধ। এরপর তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































