পাংশায় পিটিয়ে ব্যবসায়ীর হাত ভেঙ্গে দিলো দূর্বৃত্তরা –
- Update Time : ০৪:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা পৌর এলাকায় দূর্বৃত্তরা বেধড়ক পিটিয়ে মোঃ গোলাম ফারুক (৫০) নামে এক ব্যবসায়ীর বাম হাত ভেঙ্গে দিয়েছে। তাকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও পরে তাকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুক পাংশা পৌরসভার পারনায়নপুর গ্রামের মৃত হাজি আব্দুল মালেক মিয়ার ছেলে।
ফারুকের ফাতিজা সৈয়দ হাসিব জানান, গতকাল শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাসা থেকে মসজিদের পথে রওনা হন। মসজিদের কাছাকাছি আসতেই মুখ বাধাঁ একদল দূর্বৃত্ত ফারুকের গতিরোধ করে। সেই সাথে তারা লাঠিশোঠা দিয়ে তাকে বেধড়ক পেটাতে শুরু করে। এক পর্যায়ে তার বাম হাত ভেঙ্গে দেয়। ওই সময় ফারুকের চিৎকারে মসজিদে আগত মুসুল্লীরা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকার ট্রমা সেন্টারে নিয়ে ভর্তি করা হয়। তবে কারা কি কারণে ফারুককে এভাবে মারপিট করেছে তা তিনি জানাতে পারেন নি।
ঘটনা সত্যতা স্বীকার করে পাংশা থানার ওসি মোঃ আহসান উল্লাহ জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের হিসেবে এই মারপিটের ঘটনা ঘটেছে। তবে গতকাল বিকেল পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্জ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































