পাংশায় পিকুল বিশ্বাস হত্যার ঘটনায় ১৪ জনের নামে মামলা-
- Update Time : ০৮:৩৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯
- / ৮৬ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থানা পুলিশ পাংশা উপজেলার শরিষা ইউপি আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন আ.লীগের সভাপতি,ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাসের ছোট ভাই শফিউল্লাহ বাহার অরফে পিকুল বিশ্বাস (৪৫) হত্যার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরো কয়েক জনের নামে মামলা দায়ের করা হয়েছে। শরিসা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বাদী হয়ে পাংশা মডেল থানায় এ মামলা করেন। মামলা নাম্বার -০২। এ ঘটনায় পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এজহার নামীয় ০১নং আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার পান্নু মন্ডলের ছেলে মুন্নু এ মামলার প্রধান আসামী। অপর ২জন লুৎফর রহমানের ছেলে ইকবাল হোসেন, ও একই এলাকার হাবিল । এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রামপ্রসাদ বলেন এ মামলার অপরাপর আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে বলে জানান। শুক্রবার গ্রেফতারকৃতদের রাজবাড়ীর আদালদে প্রেরণ করে ৭দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রসঙ্গত গত বুধবার দিবাগত রাতে পিকুল বিশ্বাসকে মধ্যরাতে মোটর সাইকেলর গতিরোধ করে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায় পরে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































