পাংশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫ –
- Update Time : ১০:৩৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে পাংশার মৈশালা পল্লী বিদ্যুৎ এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রবাহী বাস (যার নং ফরিদপুর জ ০৪-০১৮৪) বেপরয়া গতির কারনে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে আল আমিন নামের এক ব্যাক্তি অবস্থা আংস্কা জনক।
পাংশা সরদার বাস ষ্ট্যান্ড কাউন্টার সুত্রে জানা যায় শুক্রবার ওই বাসটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে যাওয়ার পথে দুপুর ১২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পাংশা থানা পুলিশ এবং পাংশা হাইওয়ে পুলিশ,ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করে পাংশা হাসাপতালে পাঠায়। আহতরা হচ্ছে আকলীমা খাতুন (২৫) বৈশাখী খাতুন (১০), সীমা খাতুন (১৫), কলি খাতুন (২৮),মাহিন(৩০), আমজাদ হোসেন(৪০), সবজাল (৪২), নুরুল ইসলাম (৬০), ওমর ফারুক (৪০), খায়রূল ইসলাম (৪০)ও আল আমিন (৩৫)সহ অন্তত ১৫ জন আহত হয়েছে প্রাথমিক চিকিৎসা শেষে অধিকাংশই ফিরেছেন। আহত ব্যাক্তিদের বাড়ী রাজবাড়ী, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। এদের মধ্যে মেহেরপুর জেলার আল আমিন নামের এক ব্যাক্তি দির্ঘ সময় বাসের মধ্যে আট পড়ে ছিল পরে তাকে উর্দ্ধার করে প্রথমে পাংশা পরে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আল আমিনের অবস্থা আংস্কা জনক বলে জানাগেছে। এ দূর্ঘটনার ঘটনার পর থেকেই বাসের চালক ও সুপার ভাইজার হেলপার পলাতক রয়েছে।
এ দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছান পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস ও পাংশা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন তারা তাৎক্ষনিক ঘটনাস্থল পরিবদর্শন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































