পাংশায় নির্মাণাধীন ব্রীজের পিলারে ধাক্কা লেগে ঝড়লো দুটি প্রাণ –
- Update Time : ০৫:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড়ের কুড়াপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মৃত আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম রাশেদ (৩৭) ও মৃত আবুলের হোসেনের ছেলে মুক্তার হোসেন (৪০)। তাদের দুজনেরই বাড়ী কুষ্টিয়া সদরের হাউজিং এলাকায়।
স্থানীয়রা জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এমন অনেকগুলো নির্মাণাধীন ছোট-বড় ব্রীজ রয়েছে। নির্মাণাধীন ঠিকাদারী প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও যত্রতত্র ফেলে রেখেছে নির্মাণাধীন সামগ্রী। খুড়ে রাখা হয়েছে কালভার্টের আশপাশ। নেই কোনো বিপদ চিহ্ন। যে কারণে রাস্তা সরু হয়ে গেছে। যার ফলে প্রতিনিয়ত ওই সব স্থানে দূর্ঘটনা ঘটছে। দুই দিন আগে বোয়ালিয়া এলাকায় এমন একটি ঘটনায় দুইজন মারা গেছে।
পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, রাত সাড়ে ১২টার দিকে মোটর সাইকেল যোগে ওই দুই ব্যাক্তি রাজবাড়ীর দিক থেকে কুষ্টিয়া যাচ্ছিল। তখন বৃষ্টি হচ্ছিল। পাংশা কুড়াপাড়া এলাকার একটি নির্মাণাধীন ব্রীজের পিলারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পরে। এ সময় পেছন থেকে আসা দ্রুত গতির কোন যানবাহনে তারা পৃষ্ঠ হয়। পড়ে খবর পেয়ে তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। দুইদিন আগে একই রকম দূর্ঘটনায় কালুখালীর বোয়ালিয়ায় দুই মোটর সাইকেল আরোহী মারা গিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় একটি নির্মানাধীন ব্রীজের পিলারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সুজিত চৌধুরী (৩০) ও বিমল রায় (৩১) নামের দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। তাদের বাড়ী নীলফামারী জেলার সদর উপজেলায়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































