পাংশায় নানা কর্মকান্ডে অংশ নিলেন এমপি খোদেজা নাসরিন –
- Update Time : ০৯:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯
- / ৭৯ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়,বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়,হাবাসপুর স্পোর্টিং ক্লাব,হাবাসপুর বাণী পাঠাগারে ক্রীড়া মন্ত্রনালয় থেকে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী শনিবার বৈরী আবওয়হা উপেক্ষা করে নিজ হাতে সংরক্ষিত মহিলা আসন-৪০ এর সংসদ সদস্য এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন প্রধান অতিথি হিসাবে এসব প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। এ সময় রাজবাড়ী জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান আলী,হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সাহা,বানী পাঠাগারের সভাপতি রাতুল কৃষ্ণ হালদার,সাধারণ সম্পাদক মোকছেদ আলী, সজল কুমার সাহা,হাবাসপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ইউপি সদস্য মোঃ ফারুখ হোসেন, ক্লাবের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জহুরুল ইসলাম সবুজ প্রমুখ।
হাবাসপুর জাগো কল্যান সংগঠনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগীতা শীত বন্ত্রবিতরণ ও মাদকের কু-ফল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মাসুদ রেজা শিশির ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউপির হাবাসপুর বাণী পাঠাগারে হাবাসপুর জাগো কল্যান সংগঠনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার দরিদ্র শীতার্থ মানুষের শীতবন্ত্র বিতরণ রচনা প্রতিযোগীতা ও মাদকের কু-ফল ও প্রতিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বানী পাঠাগারের সভাপতি রাতুল কৃষ্ণ হালদার’র সভাপতিত্বে ও নাট্য ব্যাক্তিত্ব আল মাসুদ মালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন-৪০ এর জাতীয় সংসদ সদস্য এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেঢ মোঃ জিয়াউর রহমান,জাগো সংগঠনের অন্যতম কর্ণধার সিপন আলম, সজল কুমার সাহা, হাবাসপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ইউপি সদস্য মোঃ ফারুখ হোসেন, হাবাসপুর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জহুরুল ইসলাম সবুজ প্রমুখ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি খোদেজা নাসরিন আক্তার হোসেন
মাসুদ রেজা শিশির ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়,ড.কাজী মোতাহার হোসেন ডিগ্রি কলেজ,হাবাসপুর স্পোর্টিং ক্লাব,হাবাসপুর বাণী পাঠাগার পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসন-৪০ এর সংসদ সদস্য এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন। শনিবার বৈরী আবওয়হা উপেক্ষা করে সংরক্ষিত মহিলা আসন-৪০ এর সংসদ সদস্য এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন। দিন ব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। শিক্ষার মান উন্নয়নে নানা পরামর্শ প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































