পাংশায় ত্যাগী ও নির্যাতিত আওয়ামী লীগের ব্যানারে জাতীয় শোক দিবস পালন –
- Update Time : ০৯:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় ত্যাগী ও নির্যাতিত আওয়ামী লীগের ব্যানারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
গত রবিবার বিকালে পাংশা পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভায়। রাজবাড়ী জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক প্রশাসক আকবর আলী মর্জি। প্রধান বক্তা ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি এডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেন, স্বাচিপ সভাপতি প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সেনাল।
আরো বক্তৃতা করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সাবেক সহকারী এ্যাটনী জেনারেল এডভোকেট ফরহাদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহাম্মদ আলী চৌধুরী, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডঃ ফরিদ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীবালোক কুন্ডু জীবন, যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইদ্রিস আলী মন্ডলসহ অন্যান্যরা।
সভার সঞ্চলায় ছিলেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































