পাংশায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী –
- Update Time : ০৭:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
- / ৭৭ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ (১৬-২০) এপ্রিল উপলক্ষে বুধবার পাংশা শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ক¤úেক্সে’র সামনে থেকে ”স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার” শ্লোগানকে সামনে রেখে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় হাসপাতাল চত্বরে গিয়ে র্যালী শেষ হয়। র্যালীতে বাদ্যযন্ত্রসহ বাদক দল অংশ গ্রহণ করে র্যালীর শোভা বর্ধণ করে। র্যালী ও আলোচনা সভায় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোসাম্মৎ আনজুয়ারা খাতুন সুমি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার সফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর আকনসহ স্বাস্থ্য দপ্তরের সকল প্রর্যায়ের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে পাংশা হাসপাতালে একজন গাইনী বিষয়ক অভিজ্ঞ চিকিৎসক ফ্রি চিকিৎসা সেবা প্রদান করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































