পাংশায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / ৬০ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিন ব্যাপী ক্রীড়া শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে, শিক্ষা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে। শিশুদের প্রতিযোগিতা উপভোগ করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন। ক্রীড়া প্রতিযোগিতার বিচারক ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার টিপু সুলতান খান, ফকির মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম,পস্কজ কুমার বিশ্বাস, ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, মেরিনা পারভীন, ফিরোজ হোসেন, আব্দুল করিম, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিচারক ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার অঞ্জলী রাণী প্রামানিক, শাহীন আক্তার, মোঃ আলমগীর হোসেন, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ খলিলুর রহমান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, শিল্পকলার শিক্ষক সুশান্ত মজুমদার। দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































