পাংশায় চিকিৎসকদের পিপিই দিলেন এমপি পুত্র মিতুল হাকিম –
- Update Time : ০৯:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ৬৯ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র চিকিৎসকদের মধ্যে পিপিই প্রদান করা হয়েছে। রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র জোষ্ঠ পুত্র জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিমের ব্যক্তিগত উদ্যোগে পাংশা হাসপাতালের চিকিৎসকদের মধ্যে এ পিপিই বিতরণ করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে ডাক্তারদের ভূমিকা অপরিশীম এ ঝুকিপূর্ণ দায়িত্ব পালনে চিকিৎসকগন যেন নিরাপদে থেকে সেবা দিতে পারেন এ জন্যই ব্যক্তিগত ভাবে চিকিৎসকদের মধ্যে পিপিই ও চশমা বিতরণ করা হয়।
রবিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ পিপি প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আনজুয়ারা খাতুন সুমি’র সভাপতিত্বে অতিথি হিসাবে পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডা.এ.এফ এম শফিউদ্দিন পাতা, ডা.তরুণ কুমার পাল, এস,এ সিএমও কাশ প্রিয়া জেসমিনসহ হাসাপাতালের সকল স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডা.এ.এফ এম শফিউদ্দিন পাতা বলেন, আমাদের তরুন প্রজন্মের নেতা যিনি পাংশা বালিয়াকান্দি,কালুখালী উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের অবিভাবক আশিক মাহমুদ মিতুল নিজের অর্থায়নে চিকিৎসকদের মধ্যে এখন সবচের প্রয়োজনীয় ইকুমেন্ট পিপি প্রদান করেছেন তার এই সৃজনশীল কর্মকান্ডকে আমরা ধন্যবাদ জানায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































