পাংশায় চাঁদ আলী খান ও বাহারাম সরদারসহ বিএনপি’র ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- Update Time : ০৭:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ১৯৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বিএনপির ৩ দিনের অবরোধ কর্মসূচী চলছে। এরই মধ্যে রাজবাড়ীর পাংশা উপজেলা শহরের টেম্পু স্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৯ টার দিকে টেম্পু স্ট্যান্ডের পাশে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। পরে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ২টি ককটেল উদ্ধার করে। পাংশা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও অগ্নি নির্বাপনের লক্ষে পানি সরবরাহ করেন।
পাংশা মডেল থানার এসআই মোঃ তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় বুধবার পাংশার খান্দুয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ হোসেন বাদী হয়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, বাহারাম সরদার, রইচ উদ্দিন খান, সেলিম সরদার, লিয়াকত আলী খান, ফজলুর রহমান ফজো, আলী আহসান মুজাহিদ, শামীম আহম্মেদ ও মফিজুর রহমানসহ ৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত নামা আসামী করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































