পাংশায় গ্রাম পুলিশ সদস্যদের দিক নির্দেশনা দিলেন এসপি-
- Update Time : ০৮:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
- / ৭৫ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা মডেল থানা পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা পুলিশের কর্ণধার রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।আজ রবিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান।
পাংশা মডেল থানায় সপ্তাহের প্রতি রবিবার গ্রাম পুলিশদের হাজিরা থাকে। রবিবার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পাংশা মডেল থানা পরিদর্শনে গিয়ে উপস্থিত গ্রাম পুলিশদের বিশেষ দিক নিদের্শনা প্রদান করেন এ সময় তিনি এলাকার চিহÍত মাদক ব্যবসায়ী,চোরা চালানসহ বিভিন্ন অপরাধীদের এলাকায় অবস্থান করছে এমন কোন সংবাদ থাকলে তা তাৎক্ষনিক পুলিশকে জানাতে আহবান জানিয়েছেন। এলাকার আইন শৃংঘলা পরিস্থিতি ভাল রাখতে গ্রাম পুলিশদের আরো বেশী দায়িত্বশীল হতে হবে বলে তিনি বলেন। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































