পাংশার বাহাদুরপুর বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী পালিত –
- Update Time : ০৮:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯
- / ৬৬ Time View
রুবেলুর, ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ সুবর্ণ জয়ন্তী পালনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের সাবেক মহা-পরিচালক ড. এম এ মাজেদ সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম, সংরক্ষিত আসনের এমপি এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন প্রমূখ। সে সময় অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা বলেন, শহরে দম বন্ধ হয়ে আসে। আর গ্রামের খাল-বিল, নদী-নালা, গাছ-পালার মুক্ত বাতাসে প্রাণ ফিরে পাওয়া যায়। তাই গ্রামকে শহরে পরিনত না করে, গ্রাম রেখেই উন্নয়ন করা প্রয়োজন। তিনি আরো বলেন, গ্রাম এখন অনেক এগিয়ে, গ্রামে এখন রাস্তা-ঘাট, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান রয়েছে। তাই গ্রাম আর পিছিয়ে নেই। নতুন প্রজন্মকে গ্রামের সাথে পরিচিত করতে হবে, তাদের গ্রাম রাখা প্রয়োজন। পরে আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































