পাংশায় এমপি জিল্লুল হাকিমের পক্ষে বিশাল নৌকার মিছিল –
- Update Time : ০৮:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
- / ৭২ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির পক্ষে নৌকার মিছিল করেছে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পাংশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে বিশাল মিছিলটি পাংশা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক ফরহাদ, যুগ্ম-আহ্বায়ক জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিরজু, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মজনু, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাকিম রুমি, ছাত্রলীগ সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, পৌর ছাত্রলীগের সভাপতি সাহেদ আলী, সাধারণ সম্পাদক সাগর আহমেদ জুয়েল, আওয়ামীলীগ নেতা লাল্টু বিশ্বাস। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে জিল্লুল হাকিম এমপির পক্ষে নৌকার মিছিল করার সংবাদ পাওয়া যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































