পাংশায় এমপি জিল্লুল হাকিমের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু –
- Update Time : ১০:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ৬৭ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও দুঃস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ও পাটিকাবাড়ী বাজার এলাকায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির ব্যক্তিগত উদ্যোগে ও পাংশা উপজেলা আওয়ামীলীগের ব্যবস্থাপনায় সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র সুযোগ্য পুত্র জেলা আ.লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর তরুণ প্রজন্মের নেতা আশিক মাহমুদ মিতুল এ কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ডাঃ এ,এফ,এম শফিউদ্দিন পাতা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম ফটিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর শাকিল প্রমুখ। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাগেছে, সোমবার বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির ব্যক্তিগত উদ্যোগে ১২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের সূচনা ০১ নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে শুরু করা হয়। এ ধারাবাহিকতা চলমান থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































