পাংশায় এমপি জিল্লুল হাকিমের পক্ষে সহকারী রিটানিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ –
- Update Time : ০৯:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
- / ৫৩ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির দলীয় মনোনয়ন চুড়ান্ত হওয়ায় আজ রবিবার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে, এম শফিকুল মোরশেদ আরুজ এর নেতৃত্বে মনোনয়নপত্র সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আব্দুল আল-মাসুদ, কোষাধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, ডা: এ,এফ,এম শফিউদ্দিন পাতা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার অতুর, কাউন্সিলর আবুল হোসেন, লাভলু বিশ্বাস, মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক, কাউন্সিলর রাশিদা ইয়াসমিন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে নির্বাচন পরিচালনা কমিটির সভা করেন একই সাথে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জিল্লুল হাকিমকে সোমবার ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজবাড়ী থেকে বরণ করে আনার সিদ্ধান্ত গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































