পাংশায় উপজেলা পরিষদ নির্বাচনে বৈধ প্রার্থী-৬, বাতিল-২ –
- Update Time : ০৯:১৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৪ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের দাখিল করা মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। যাচাই বাছাই শেষে পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে ৬ জন প্রার্ধীকে বৈধ ঘোষনা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন উপজেলা চেয়ারম্যান পদে পাংশা উপজেলা আ.লীগের সভাপতি ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী পাংশা পৌর মহিলা আ.লীগের সভাপতি সফুরা খাতুন ও রোকেয়া বেগম। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম রাসেল কবির ও হাজী কাউসার ঋণ খেলাপী থাকায় বাছাইয়ে আপত্তি করেছেন রিটানিং কর্মকর্তা। রাজবাড়ী জেলা নির্বাচন অফিসে এ বছাই বাছাই অনুষ্ঠিত হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































