পাংশায় আগের যে কোন সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল- জিল্লুল হাকিম এমপি-
- Update Time : ০৯:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৬০ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
পাংশায় এখন যে কোন সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে,পাংশা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিল উর্দ্ধার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ,সেই সাথে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন তাদের এলাকার আইন শৃঘলা পরিস্থিতি ভাল বলায় সহজেই অনুমান করা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভাল রয়েছে। মৎস্য সপ্তাহ চলা কালে সকলে মিলে মা ইলিশ রক্ষা করতে হবে যাতে কেউ এ সময়ে মাছ শিকার করতে না পারে। কিøনিক গুলোর বিরুদ্ধে অনিয়ম পেলে যথাযথ ভাবে ব্যবস্থা গ্রহন করতে হবে, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর জনসভা সফল করায় সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আইন শৃঘলা পরিন্থিতি ভাল রাখতে পুলিশ প্রশাসনকে সহযোগীতা করতে হবে।
বৃহস্পতিবার পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ,পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী,মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ। পরে উপজেলা পরিষদের মাসিক সমন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































