পাংশায় আওয়ামীলীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ –
- Update Time : ০৬:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
- / ৬০ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্র থেকে প্রেরিত লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ ও সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাসের নেতৃত্বে পাংশা পৌর শহরে ‘বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবিরোধী ষড়যন্ত্রে বিরুদ্ধে সতর্ক থাকুন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করুন’ শ্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
বিলিকৃত লিফলেটটিতে যা রয়েছে-সফল রাষ্ট্রনায়ক দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলছে বাংলাদেশ। আমাদের সুমহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমি আজ জগৎসভায় উন্নয়নের রোল মডেল। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতা, গণতন্ত্র, প্রগতির শত্র“, দেশ ও জাতিদ্রোহী বিএনপি-জামাত সাম্প্রদায়িক অপশক্তি পুনরায় তৎপর হয়ে উঠেছে। এই অশুভ শক্তি ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকালে জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ, পেট্রোল বোমাসহ নানাবিধ সন্ত্রাসী তৎপরতার মধ্য দিয়ে আমাদের নাগরিক জীবনকে বিপর্যস্ত করেছিল। তাই স্বাধীনতাপ্রিয়, গণতন্ত্রকামী দেশবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান-ঐক্যবদ্ধ হোন, যেকোন হত্যা, সন্ত্রাস, নাশকতা, নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন ও সতর্ক থাকুন; ধ্বংসাত্মক তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ান ও প্রতিরোধ করুন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আস্থার ঠিকানা ও উন্নয়নের রোল মডেল বিশ্ব মানবতার বাতিঘর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিন।
লিফলেট বিতরণকালে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার অতুর, পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিরজু, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফজলুল হক ফরহাদ, যুগ্ম-আহ্বায়ক জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম (মারুফ)সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































