পাংশায় অস্ত্র ও গুলিসহ চরমপন্থী সদস্য ৮ মামলার আসামি মনো গ্রেপ্তার –
- Update Time : ১০:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ৪৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৮ টি মামলা আসামি চরমপন্থী সদস্য মোঃ মনোয়ার মন্ডল ওরফে মনো (৩৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। মনো একই গ্রামের মোঃ লিয়াকত হোসেন ওরফে একো-এর ছেলে। গত মঙ্গলবার মনোকে গ্রেপ্তার করা হয়।
পাংশা থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন জানিয়েছেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের দিক নিদের্ শনায় পাংশা থানার এসআই মোঃ হুমায়ুন রেজা, এসআই মোঃ মাহবুবুল আলম, এ.এস.আইমোঃ জহিরুল হক সঙ্গীয় ফোর্সসহ পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। সে সময় ২ টি জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মোঃ মনোয়ার মন্ডল ওরফে মনো কে বসত বাড়ীর টিনের চৌচালা ঘর থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময় একটি ওয়ান শুটারগান ও ২ টি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় মনোর বিরুদ্ধে পাংশা মডেল থানায় একটি অস্ত্র মামলা দাযের করা হয়েছে।
তিনি আরো জানান, মনো নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীদলের সক্রীয় সদস্য এবং তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, বিস্ফোরক ও মারামারিসহ মোট ৮ টি মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































