পাংশায় অগ্নিকান্ডে দু’গাভীর মৃত্যু ॥ আরো দু’টি দগ্ধ –
- Update Time : ০৮:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৬ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের যশাই গ্রামে অগ্নিকান্ডে দুইটি গাভীর মৃত্যু হয়েছে এবং আরো দুইটি গাভী দগ্ধ হয়েছে।
জানাগেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট জনিত কারণে গত শুক্রবার রাত ১২ টার দিকে ওই গ্রামের মৃত শওকত মোল্লার ছেলে রবিউল ইসলাম আলমের গরু রাখার গোয়াল ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই ওই আগুন পুরো ঘরে ছড়িয়ে পরে। সে সময় ঘরের মধ্যে থাকা লক্ষাধিক টাকা মূল্যের দুইটি গাভীর মৃত্যু হয় এবং লক্ষিাধিক টাকা মূল্যের আরো দু’টি গাভী দগ্ধ হয়। আগুনে দগ্ধ গাভী দু’টির চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এদিকে, খবর পেয়ে জেলা পাংশা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, ইউপি সচিব মোঃ নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































