পাংশার সরিষায় দু’পক্ষের মারপিট, ভাংচুর –
- Update Time : ০৯:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদের দিনের রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা কারিগরপাড়ায় দুই পক্ষের মারমারি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। আহত উভয় পক্ষের দুই জনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহম্মেদ হোসেন জানিয়েছেন, শুক্রবার দুপুরে বহলাডাঙ্গা কারিগরপাড়া জামে মসজিদে জনৈক ব্যক্তিদের মাইকে বক্তৃতা দেয়া নিয়ে এলাকাবাসী সোচ্চার হয়। ওই ঘটনার পর ওই ব্যক্তিরা কতিপয় দূর্বৃত্তদের মোবাইল ফোনে ডেকে আনেন। এর পর ওই দূর্বৃত্তরা উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। সে সময় মসজিদের সামনে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল, স্থানীয় ইউপি মেম্বর কালাম বিশ্বাস, কামাল, বিল্লাল ও হেলালের বাড়ীতে ভাংচুর করা হয়।
পাংশা থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন জানান, ঘটনার পর পরই থানা পুলিশের সদস্যরা সেখানে পৌছান। তবে রাত ৯টার পর্যন্তু থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































