পাংশার সরিষায় আহমেদ চেয়ারম্যানের খালাতো ভাইকে মারপিটের অভিযোগ –
- Update Time : ১১:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নৌকা প্রতীক পাওয়ার আনন্দে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনের খালাতো ভাই রান্নু মন্ডল (২৫) কে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ পাংশা থানায় দাখিল করা হয়েছে।
জানাগেছে, এ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন। তবে কেন্দ্রীয় ভাবে বর্তমান চেয়ারম্যান মোঃ আজমল আল বাহার কে নৌকা প্রতীক দেয়া হয়েছে। ওই প্রতীক পাওয়ার পর গত শনিবার রাতে আজমল আল বাহারের লোকজন পটকা ফাটিয়ে ও রং ছিটিয়ে আনন্দ মিছিল করে।
এদিকে, আজ রবিবার সকাল ১০টার দিকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনের খালাতো ভাই ও স্থানীয় বৃত্তিডাঙ্গা বাজারের মুদি দোকানী রান্নু মন্ডলকে মারপিট করা হয়েছে।
এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান মোঃ আজমল আল বাহার জানিয়েছেন, বিষয়টি রান্নুদের অভ্যন্তরিন ব্যাপার। এ ঘটনার সাথে তার কেউ জড়িত নন।
পাংশা থানার ওসি মোঃ মাসুদুর রহমান জানিয়েছেন, এ সংক্রান্তে একটি অভিযোগ থানায় দাখিল করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































