পাংশার সন্তান কবি ও ছড়াকার নাসের মাহমুদ আর নেই –
- Update Time : ০৯:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার কৃতি সন্তান সত্তর দশকের কবি ও ছড়াকার নাসের মাহমুদ গতকাল ৩ এপ্রিল চলে গেলেন না ফেরার দেশে।তার জন্ম: ১৯৫৬ সালে ১ জুলাই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। পৈতিক নিবাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলাধীন ভাতছালা গ্রামে। পিতা- মরহুম শাহ লুৎফর রহমান মাতা-সুফিয়া রহমান। তার শৈশব ও কৈশর কেটেছে করাচি,কোয়েটা,লাহোর,মুলতান, পেশোয়ার, ঢাকা,চট্টগ্রাম,চাঁদপুর ও পাংশার ভাতছালা গ্রামে। তবে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন তিনি কুষ্টিয়াতে।
নাসের মাহমুদ ছড়াকার হিসেবে সতন্ত্র বৈশিষ্টের অধিকারী ছিলেন।তিনি ছড়ার কুশলী কারিগর ছিলেন। ছন্দের আনুষ্ঠানিকতা ও বিষয় বৈচিত্রে তার দক্ষতা ছিল লক্ষনীয়। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাহিত্য পদক ও সম্মাননা পেয়েছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৭ টি এর মধ্যে ছড়ার বই ১২ টি।
এক সময় ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ছাত্র ইউনিয়ন,যুব ইউনিয়ন,খেলাঘর,উদীচী,বঙ্গবন্ধু পরিষদ,জাতীয় কবিতা পরিষদের সাথে যুক্ত ছিলেন। নাসের মাহমুদ বাংলাদেশ ছড়া একাডেমির উদ্যোক্তা পরিচালকসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই সন্তান কুশল ও সুফলকে রেখে গেছেন।
তার ভাই চট্টগ্রাম সেনানীবাসের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান। অন্য ভাইয়েরা ব্যবসায়ী ও আমেরিকা প্রবাসী।
প্রিয় কবি ও ছড়াকার এর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মা বেহেস্তবাসী হোক এই প্রার্থণা করি।
লেখক- কবি সালাম তাসির, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ,রাজবাড়ী।
৪ এপ্রিল ২০২০ খ্রি.
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































