পাংশার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৬:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ টি ইউনিয়নের “ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১” আগামী ৫ জানুয়ারী। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে প্রশিক্ষণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন প্রশিক্ষন ইনস্টিটিউট ও উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতি:পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান, রাজবাড়ী এনএসআই-এর উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, পাংশা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্যরা। সভায় সভাপতিত্ব করেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী।
সভায় আগত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































