পাংশার পাট্টায় ৩টি গ্রামে পল্লী বিদ্যুতের শুভ উদ্বোধন –
- Update Time : ১০:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
- / ৮০ Time View
মাসুদ রেজা শিশির/এস,কে পাল, রাজবাড়ী বার্তা ডট কম :
স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আওয়ামীলীগ সরকার ছাড়া আর কেউ এ দেশের উন্নয়ন করেনি। বিএনপি এদেশে ক্ষমতায় এসে শুধু নিজেদের উন্নয়ন করেছে। তারা এদেশে সকল সেক্টরে চুরি করেছে। বিএনপির নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে করে বর্তমানে কারাভোগ করেছে। তারা সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ঘটায়নি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোন রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, ব্রীজ-কালভার্ট, বিদ্যুৎ সংযোগ দেয়নি। রাস্তার গাছ চুরি, পুকুরের মাছ চুরি, চাঁদাবাজী, আওয়ামীলীগ নেতাকর্মীদের হাতুরি পেটা করেছে। আওয়ামীলীগ ক্ষমতায় এসে রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, ব্রীজ-কালভাট, ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। বাংলাদেশের মানুষ আজ মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে। প্রতিবন্ধীরা আজ মানুষের বোঝা নয়, তারা দেশের সম্পদে পরিণত হয়েছে। সরকার প্রতিবন্ধীদের জন্য চাকুরীতে কোটা চালু করেছে। বয়স্ক ব্যক্তিরা পরিবারের বোঝা হয়নি, বিধবা নারীরাও আজ সরকারের ভাতা পেয়ে সুখে শান্তিতে রয়েছে। সারের জন্য কৃষকদের আর গুলি খেয়ে মরতে হয় না। কৃষিক্ষেত্রে সারের দাম কমিয়ে কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে আমাদের সরকার। মানুষ আজ সুখে-শান্তিতে ঘুমাতে পারে। গ্রাম অঞ্চলে মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, আগের মত চুরি-ডাকাতি-ছিনতাই হয় না। আওয়ামীলীগ সরকার বিশ্বে আজ উন্নয়নের সরকার হিসেবে পরিচিত। জননেত্রী শেখ হাসিনা আজ সফল রাষ্ট্রনায়ক ও বিশ্ব নেতা হিসেবে পরিচিতি লাভ করেছে। এদেশ এগিয়ে যাচ্ছে, আগামীতে আরো এগিয়ে যাবে, এদেশকে এগিয়ে নিতে আপনারা আগামীতে আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
শুক্রবার রাত ৮টায় রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা-মাদুলিয়া-আশুরহাট গ্রামের সাড়ে ৫ শত পরিবারের মাঝে পল্লী বিদ্যুতের শুভ উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, পাট্টা ইউনিয়ন একটি নিভৃত পল্লী ছিল। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর এ ইউনিয়নের চেহারা বদলে গেছে। এ ইউনিয়নের রাস্তা-ঘাট, স্কুল-মাদ্রাসা, মসজিদ-মন্দিরের উন্নয়ন ঘটেছে। পাট্টা ইউনিয়নের সকল মানুষের ঘরে ঘরে আজ বিদ্যুতের আলো জ্বলছে।
শুক্রবার রাত ৮টায় পাট্টা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে শুভ পল্লী বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রব মোনা বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ, সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস, পল্লী বিদ্যুতের এ,জি,এম আক্তার জিন্নুরাইন, পাট্টা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ জনাব আলী মন্ডল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও পবিত্র গীতাপাঠ করা হয়। পরে অতিথিবৃন্দের ফুল দিয়ে বরণ করেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































