পাংশার পদ্মা নদীর তীরে নৌকাতে চলছে মাইকিং –
- Update Time : ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
- / ৫৯ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মা ইলিশ রক্ষায় চলছে নানা প্রচার প্রচারনা এর মধ্যে মাইকিং,ব্যানার প্রদর্শন,বিলবোর্ড, ফেস্টুন,লিফলেট বিতরণ, বিভিন্ন ইউনিয়নে স্থলে ও নৌকাতে করে পদ্মা নদী তীর ঘেষে মাইকিং প্রভৃতির মাধ্যমের ইলিশ রক্ষা বিষয়ক প্রচার করে চলেছেন পাংশা উপজেলা মৎস্য দপ্তর।
এরই আলোকে আজ মঙ্গলবার দিন ব্যাপী হাবাসপুর -বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদী ত্বীরবর্তী এলাকায় দিন ব্যাপী মাইকিং করে স্থানীয়দের সচেদন করার চেষ্টা চালিয়ে আসছেন মৎস্য দপ্তর। একই সাথে এ সময়ে মাছ ধরা আহরন করাসহ আইনের বিভিন্ন দিক তুলে ধরে প্রচারনা চালানো হচ্ছে,এ আইন অমান্য কারীদের জেল জরিমানার কথাও উল্লেখ্য করা হচ্ছে নিয়মিত ভাবে। আনুষ্ঠানিক প্রচার অভিযানে আজ মঙ্গলবার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মজিনুর রহমান,পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































