পাংশার নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ-
- Update Time : ১০:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
- / ৫৫ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
শপথ নিয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে পনুরায় নির্বাচিত চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। একই সঙ্গে শপথ নিয়েছেন ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম। সোমবার সকাল ১১ টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন।
ঢাকা বিভাগীয় কমিশনার কে.এম আলী আজম তাদের শপথ পাঠ করান। এ ছাড়াও একই সাথে রাজবাড়ী সদর,গোয়ালন্দ,বালিয়াকান্দি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বলেন আমি নিয়মের মধ্যে থেকে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার চেষ্টা করে যাব। রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নির্দেশনায় আমাদের পাংশা উপজেলার উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাব এ সময় তিনি পাংশা বাসির সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































