পাংশার চাঞ্চল্যকর অপহরণের পর ধর্ষণ মামলার আসামি লিটন র্যাবের হাতে গ্রেপ্তার
- Update Time : ০৮:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ৫৩১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার পাংশা থানার চাঞ্চল্যকর অপহরণ করে ধর্ষণ মামলার একমাত্র প্রধান পলাতক আসামী মো: লিটন মন্ডল (২৯)’কে পাংশার সুজানগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ফরিদপুরে র্যাব-১০-এর সদস্যরা।
জানাগেছে, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সুজানগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে রাজবাড়ী জেলার পাংশা থানার মামলা নং-১৭ (তারিখ- ২৬/০৯/২০২৩ইং) ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৭/৯(১)/৩০ মুলে একটি অপহরণ করে একমাত্র প্রধান আসামি ধর্ষণ মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ লিটন (২৯)। সে পাংশার সুজানগর গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে।
গত ৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে ভিকটিমকে ধৃত আসামী তার অপরাপর সহযোগীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। আসামীর বিরুদ্ধে একটি অপহরণ করে ধর্ষণ মামলা রুজু হয়। মামলা রুজুর পর হইতেই ধৃত আসামী আত্মগোপনে চলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী লিটন মন্ডল ধর্ষণের ঘটনার সহিত তার জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীকে পরবর্তীতে রাজবাড়ী জেলার পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































