পাংশার চরআফড়ায় পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন –
- Update Time : ০৭:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯
- / ৭৬ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চরআফড়া (বটতলা) গ্রামে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে ৮২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে ২৮১ পরিবারের মধ্যে বুধবার রাত ৯ টায় আনুষ্ঠানিক ভাবে শুভ গ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা আ.লীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ প্রধান অতিথি হিসাবে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন। ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিন সরদারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ এমাজুদ্দিন সরদার,হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান আল মামুন খান,হাবাসপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক বিশ্বাস,ইউনিয়ন সহ-সভাপতি মজিবর রহমান ফকির,ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে চরআফড়া বটতলা তরুন একতা সংগঠনের আয়োজনে মধ্যরাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের গুনী শিল্পীরা গান নৃত্য পরিবেশন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































